Stop Volunteering!!
আচ্ছা আপনাদের কাছে volunteering এর মানে কী? ডিকশনারিতে যা আছে তা-ই? টাকা বা সোশ্যাল ভেল্যুর দিকে না তাকায় স্বার্থহীনভাবে পরের জন্য কিছু করা, তাই তো?
হ্যা, আমরা যারা বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং করি,পথশিশুদের নিয়ে,বয়স্কদের নিয়ে,জ্ঞান পিপাসুদের নিয়ে তারা টাকা পয়সা,সোশ্যাল স্ট্যাটাসের দিকে তাকাই না।এটাই ভলান্টিয়ারিং। খুবই ভালো কথা।
কিন্তু আসলেই কি তাই? একটু অন্যভাবে দেখেন তো ব্যাপারটাকে। এই যে আপনি মাল্টিবিলিয়ন ডলার মূল্যের একটা সুস্থ শরীরের অধিকারী,আপনার শিক্ষা, টাকা-পয়সা,মান-সম্মান এই সব কিছুর পিছনে আপনার নিজের অবদান ঠিক কতটুকু তা বলতে পারেন? মাত্র ৫-১০%। আর যে বাকি ৯০-৯৫% ক্রেডিট,, ঐ যে সেই বাবা মার যারা আপনাকে তাদের জীবনের বিনিময়ে গড়ে তুলছে, সেই টীচারের যারা মাথার ঘাম পায়ে ফালায় আপনাকে সঠিক জ্ঞানটা দিছে, সেই রিকশাওয়ালামামার যে আপনাকে সময়মতো পরীক্ষার হলে পৌঁছায় দিছে, সেই বন্ধুর যারা আপনার পিঠ চাপরায় দিয়া দুঃসময়ে আপনাকে সাহস দিছে, ক্রেডিটটা ভাগ্যের যেটা আপনার সহায় ছিল, ক্রেডিটটা সৃষ্টিকর্তার যে আপনাকে সব বিপদ থেকে মুক্ত রাইখে, আজকে আপনাকে এই জায়গায় আনছে। This Credit goes to the whole world came together to make you what you are today. The whole damn world!
আপনার আজকের সফলতা, এই সব কিছুই হাজার হাজার মানুষের রক্ত,ঘাম আর স্যাক্রিফাইসের ফসল। এইগুলা তো ঋণ রে ভাই, literally loan! None of us deserves 100% what we are made of. তাই আপনি যখন ভলান্টিয়ারিং করেন আপনার মনে রাখা উচিত যে আপনি নিঃস্বার্থভাবে কিছু করতেছেন না বরং আপনি আপনার ঋণের বোঝা হালকা করতেছেন। এটাতে ক্রেডিটের কিছু নাই। এটা আপনার দায়িত্বের মধ্যেই পরে।
এই যে না চাইতেই বা না ডিসার্ভ করতেই --You had the best of parents, went to the best schools and colleges, had the best teachers, had the most supporting friends had extreme luck and unceasing blessings from above-- এগুলোর ১% হইলেও শোধ করার চেষ্টা করেন। আপনি যদি মনে করেন যে মৃত্যুর পর শুধু নামায, রোযা,যাকাত নিয়েই জিজ্ঞেস করা হবে,তাহলে বাংলা সিনেমার ভিলেনদের মতো আমাকে বলতেই হচ্ছে, হাসালে বন্ধু!!
তাই যতটুকু সম্ভব ঋণ শোধ করেন। টাকা দিয়া,বুদ্ধি দিয়া,হাসি দিয়া,হাত বাড়ায় দিয়া, রক্ত দিয়া,কানেকশন দিয়া,পিঠ চাপড়ায় বুকে নিয়া,কথা দিয়া,কথা রাইখা,কথা শুইনা,সময় দিয়া --যেভাবে পারেন। ঋণ রাইখা মরতে যাইয়েন না। সব ঋন মৃত্যুর পর শোধ করা যায় না।
আপনার বন্ধুবান্ধব,ছাত্র, সন্তান দরকার হইলে বাবা মাকে- সবাইকে শেখান,সবাইকে বলেন ঋণ শোধ করতে, to give back 1% of what they received undeservedly. This the teaching of every philosophy, every religion, every learning!
So,stop volunteering and start paying from now!
[ মূল থিওরী লেখক শাব্বির আহসানের,আমি শুধু আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে কনটেন্টটা রিমডিফাই করছি]
